হোম > চাকরি

নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ফাইল ছবি

নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই গত ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন পেশ করেছে নবম জাতীয় বেতন কমিশন। কমিশনপ্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি উপস্থাপন করে এই কমিশন।

সরকারি চাকরিজীবীদের জন্য ২০টি স্কেলে বেতন সুপারিশ করেছে কমিশন। সর্বনিম্ন বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হলে ১ লাখ ৬ হাজার কোটি টাকা বাড়তি প্রয়োজন। বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। প্রায় একই হারে পেনশন, চিকিৎসাসহ বিভিন্ন ভাতাও বাড়বে।

বেতন কমিশনের প্রতিবেদন অনুসারে, সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় আড়াই গুণ বাড়ানোর সুপারিশ করা নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আলোচনা হয়েছে। কয়েকজন উপদেষ্টার মতে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শুধু সরকারি চাকরিজীবীর বেতন অনেক বেশি বাড়ানো বৈষম্যমূলক হতে পারে। উচ্চ মূল্যস্ফীতির বাজারে সাধারণ মানুষের সীমাবদ্ধ আয় বিবেচনা করে সরকারি কোষাগারের ওপর অতিরিক্ত চাপ না বাড়ানো অনুচিত বলে মনে করছেন তারা।

গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘ আলোচনায় হয়েছে।

এদিকে গতকাল এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বেতন কাঠামো বাস্তবায়ন-সংক্রান্ত কমিটি গঠন করা হয়নি। কমিটি হলে বাস্তবায়নের কাজ শুরু হবে। অবশ্য বেতনের বাড়তি অর্থের জোগান কীভাবে হবে, এ বিষয়ে তিনি কোনো কিছু জানাননি।

উপদেষ্টা পরিষদের গতকালের বৈঠকে নতুন বেতন কাঠামোর প্রস্তাব বাস্তবায়নে একটি কমিটি গঠনের কথা ছিল; যে কমিটি বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কাজ করবে। কিন্তু সেই কমিটি গঠন করা হয়নি। ফলে এই সরকারের আমলে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে।

টেলিযোগাযোগ অধিদপ্তরে ৩১ পদে চাকরি,শেষ তারিখ ১৬ এপ্রিল

৪৫০ পদে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

চুক্তিভিত্তিক সরকারি চাকরি, বেতন ১ লাখ ৭৫ হাজার টাকা

বিজিবিতে নিয়োগ, আবেদনের শেষ সময় ২ এপ্রিল

টেলিযোগাযোগ অধিদপ্তরে ৩১ পদে চাকরি

শিল্প মন্ত্রণালয়ে ৩৩ জনের চাকরির সুযোগ

জনবল নেবে কর্ণফুলী গ্রুপ, ডিপ্লোমা পাশ হতে হবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ২৪ জনের চাকরি

একশনএইডে ১০ পদে চাকরি, আবেদনের শেষ তারিখ ২৩ মার্চ

কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে ৯৯ ভাষা প্রশিক্ষক নিয়োগ