হোম > চাকরি

নৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ

চাকরি ডেস্ক

বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৬ সালের অফিসার ক্যাডেট ব্যাচে (দ্বিতীয় গ্রুপ) ভর্তিপ্রক্রিয়া শুরু করেছে। ১ অক্টোবর থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০, অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে।

ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড, তিনটিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্রেড এবং দুটি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে।

সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় থাকতে হবে।

২০২৫ সালের এইচএসসি/ সমমান পরীক্ষার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা ও শারীরিক যোগ্যতা

০১/০৭/২০২৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছর (এইচএসসি/সমমান পাস) এবং ১৮ থেকে ২৩ বছর (স্নাতক প্রার্থীদের জন্য)।

প্রার্থীর শারীরিক উচ্চতা কমপক্ষে ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) ও বুকের মাপ ৩০ ইঞ্চি (স্বাভাবিক) এবং ৩২ ইঞ্চি (প্রসারিত) হতে হবে। নারী প্রার্থীদের জন্য উচ্চতা ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি) ও বুকের মাপ ২৮/৩০ ইঞ্চি নির্ধারিত।

দৃষ্টি ৬/৬ থাকতে হবে (LASIK/PRK/SMILE করানো যাবে না)।

বেতন ও ভাতা

প্রশিক্ষণকালীন অবস্থায় নিয়মিত ভাতা প্রদান করা হবে।

সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর অফিসার পদে যোগদান করলে নিয়ম অনুযায়ী বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন ফি

আবেদন ফি ৭০০ টাকা। পেমেন্ট করা যাবে মোবাইল ব্যাংকিং, ব্যাংক কার্ড বা অন্যান্য মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ ১৬ নভেম্বর ২০২৫

প্রার্থীর ন্যূনতম উচ্চতা ও ওজন নির্ধারিত মানের হতে হবে।

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, পেট্রোবাংলায় বড় নিয়োগ

ইউসিএলের ৫৫ অনলাইন কোর্সে বিনা মূল্যে শেখার সুযোগ

গাছের কান্না শুনে ছুটে চলেন রাতুল মুন্সি

অভিজ্ঞতা ছাড়াই নারীদের ব্র্যান্ড প্রমোটর হওয়ার সুযোগ

প্রথম বিজেএসেই সিভিল জজ

শিক্ষকতায় জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তির সমন্বয় জরুরি

চিকিৎসকদের বিসিএস প্রস্তুতির কৌশল

সেলস অ্যাডমিনে এআই : সময় বাঁচাবে, কাজ হবে স্মার্ট

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, কীভাবে আবেদন করবেন

প্রতিষ্ঠানের ভালো ও দক্ষ কর্মীরাও কখন চাকরি ছেড়ে দেন