হোম > চাকরি

জেলা প্রশাসকের কার্যালয়ে ৮৩ পদে চাকরি

আতিকুর রহমান নগরী

বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং বরিশাল সার্কিট হাউসে ২০তম গ্রেডের ৮৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩০ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হবে এবং শেষ হবে ২৯ নভেম্বর। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।

পদের নাম ও বিবরণ

১. অফিস সহায়ক

পদসংখ্যা: ৩৩

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

২. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ২৬

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

৩. পরিচ্ছন্নতা কর্মী

পদসংখ্যা: ১৬

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মোট পদের শতকরা ৮০ ভাগ পদ জাত হরিজন প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে। তবে হরিজন প্রার্থী না পাওয়া গেলে সাধারণ প্রার্থীদের মধ্য থেকে নিয়োগ দেয়া হবে।

৪. মালি

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৫. বেয়ারার (সার্কিট হাউস)

পদসংখ্যা: ০৩

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৬. বাবুর্চি (সার্কিট হাউস)

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। রান্নার কাজে অন্যূন ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৭. নিরাপত্তা প্রহরী (সার্কিট হাউস)

পদসংখ্যা: ০৩

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বয়সসীমা

১৮–৩২ বছর

বেতনস্কেল ও গ্রেড (সব পদের ক্ষেত্রে)

৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা এই ওয়েব সাইটে আবদেন পত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

আবেদন ফি ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ৩০ অক্টোবর ২০২৫, সকাল ১০টা।

আবেদন শেষ: ২৯ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা।

চাকরির ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা কেন গুরুত্বপূর্ণ, কীভাবে বাড়াবেন

প্রত্যেককে খুঁজে বের করতে হবে ‘আমি কোন জায়গায় সেরা?’

মিসরের আল-আজহারে উচ্চশিক্ষা: বাংলাদেশিদের জন্য ২৪টি বৃত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ

চাকরি হারাতে না চাইলে কাজের ধরন বদলাতে হবে

ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ইসতাক আহমেদ

অফিসে যেসব কাজ এড়িয়ে চলবেন

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চাকরি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা

৩৯৩ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ