হোম > চাকরি

৪৯তম বিসিএসের ফল প্রকাশ কবে, যা জানা গেল

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়েছে আজ। এই পরীক্ষার ফল ৭ থেকে ১০ দিনের মধ্যে প্রকাশ করা হবে। এরপর ভাইভা বা মৌখিক পরীক্ষা শুরু হবে ২৬ অক্টোবর।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা মহানগর এলাকার কেন্দ্রে এ লিখিত পরীক্ষা নেওয়া হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন। তবে ঠিক কতজন পরীক্ষায় অংশ নিয়েছেন তা এখনো জানায়নি সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির একজন সদস্য জানিয়েছেন, ‘চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের ফল মাত্র তিনদিনে প্রকাশ করা সম্ভব হয়েছিল। তবে ওই বিসিএসে পরীক্ষার্থী কম ছিল। এটাতে (৪৯তম বিশেষ বিসিএস) বেশি চাকরিপ্রার্থী। ফলে ৭ থেকে ১০ কার্যদিবসের মধ্যে ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।’

পিএসসির এই সদস্য বলেন, ‘মৌখিক পরীক্ষা এ মাসেই শুরু হবে। নভেম্বরের মধ্যে মৌখিক পরীক্ষা শেষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে চূড়ান্ত ফল বা নিয়োগের সুপারিশ করা হতে পারে। ফলাফল প্রস্তুতের কাজ দ্রুত শেষ হলে তার আগেও, অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহেও ফল প্রকাশ করা হতে পারে।’

এদিকে পিএসসির রোডম্যাপ অনুযায়ী ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ২৬ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। এতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অংশ নিতে পারবেন।

চাকরির ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা কেন গুরুত্বপূর্ণ, কীভাবে বাড়াবেন

প্রত্যেককে খুঁজে বের করতে হবে ‘আমি কোন জায়গায় সেরা?’

মিসরের আল-আজহারে উচ্চশিক্ষা: বাংলাদেশিদের জন্য ২৪টি বৃত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ

চাকরি হারাতে না চাইলে কাজের ধরন বদলাতে হবে

ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ইসতাক আহমেদ

অফিসে যেসব কাজ এড়িয়ে চলবেন

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চাকরি, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা

৩৯৩ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ