হোম > চাকরি > বেসরকারি

৩০ কোম্পানি নিয়ে চাকরি মেলার আয়োজন করতে যাচ্ছে চাকসু

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও এক্সিলেন্স বাংলাদেশের যৌথ উদ্যোগে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকরি মেলা। এতে মেঘনা গ্রুপ, ইসলামী ব্যাংক, ইবনে সিনা, প্রাণ, সিটি ও পূবালী ব্যাংকসহ প্রায় ৩০টি কোম্পানির কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়ে ফুলটাইম, পার্টটাইম এবং ইন্টার্নশিপের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে চাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চাকসু জিএস সাঈদ বিন হাবিব।

লিখিত বক্তব্যে চাকসু জিএস বলেন, বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় জীবন থেকে কর্মজীবনে প্রবেশের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো শিক্ষা ও কর্মক্ষেত্রের মধ্যকার ব্যবধান। অনেক মেধাবী শিক্ষার্থী প্রয়োজনীয় জ্ঞান, যোগ্যতা ও দক্ষতা থাকা সত্ত্বেও করপোরেট জগতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। এ বাস্তবতা বিবেচনায় রেখেই আমরা এমন একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, এ প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের শীর্ষস্থানীয় নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন, নিজেদের দক্ষতা উপস্থাপন করতে পারবেন এবং কর্মজীবনের জন্য প্রয়োজনীয় বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

আগামীকাল সোমবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ ও বুদ্ধিজীবী চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও এতে অংশ নিতে পারবেন। ৩০টি কোম্পানির প্রায় ৫০০ আসনের বিপরীতে আট হাজার শিক্ষার্থী অংশ এতে নেবেন।

এ ছাড়া একই দিন ব্যবসায় প্রশাসন অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ ও মাস্টার্স পড়া শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার সামিটের আয়োজন করা হবে। এ প্রোগ্রামে বিভিন্ন বিভাগের নির্দিষ্ট পাঁচ শিক্ষার্থী অংশ নিতে পারবেন।

এ সময় দেশের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব, মানবসম্পদ বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং ক্যারিয়ার মেন্টররা শিক্ষার্থীদের উদ্দেশে ক্যারিয়ার পরিকল্পনা, নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন, চাকরির প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করবেন।

সংবাদ সম্মেলনে চাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মেহেদী হাসান সোহান, চাকরি মেলার কনভেনার সোহানুর রহমান সোহান, কো-কোনভেনার আদনান শরীফ, এক্সিলেন্স বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স টিমের লিডার সানু আক্তার নদী প্রমুখ উপস্থিত ছিলেন।

এমই

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!