হোম > চাকরি > বেসরকারি

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ

চাকরি ডেস্ক

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘সহকারী শিক্ষক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৬ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত বেতন ছাড়াও থাকছে একাধিক সুবিধা।

প্রতিষ্ঠানের নাম: ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর
বিভাগের নাম: বাংলা, বাংলা ভার্সন

পদের নাম: সহকারী শিক্ষক
পদসংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর অব অ্যাডুকেশন অথবা মাস্টার্স অব অ্যাডুকেশন।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়। তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)। এছাড়া নির্বাচিতদের প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাড়ি ভাড়া, উৎসব ভাতা, সরকারি প্রণোদনা, পোশাক ভাতা, পরিবার নিরাপত্তা প্রকল্প সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটিসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: নীলফামারী (সৈয়দপুর)

আবেদনের ঠিকানা: অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর। আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম ও ভার্সন উল্লেখ করতে হবে।

আবেদন ফি: ট্রাষ্ট ব্যাংক লিমিটেড অথবা সোনালী ব্যাংক লিমিটেড হতে অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর এর অনুকূলে ১০০০ (এক হাজার) টাকার এমআইসিআর পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।

লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ১১ এপ্রিল ২০২৬ তারিখ (শনিবার) সকাল ১০টায় অত্রপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। আগামী ১২ এপ্রিল ২০২৬ তারিখে লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ডেমোস্ট্রেশন ক্লাস/ব্যবহারিক পরীক্ষা ও ১৩ এপ্রিল ২০২৬ তারিখ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না এবং কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

আবেদনের শেষ সময়: ৬ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

যে পদে চাকরি দেবে স্কয়ার গ্রুপ

এসএসসি পাসেই ১০০ জনকে নিয়োগ দেবে জীবন বীমা করপোরেশন

যেসব পদে লোকবল নেবে এসএমসি

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ

চাকরি দিচ্ছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

ইসলামিক ফাউন্ডেশনে নিয়োগ, ১৩ ক্যাটাগরিতে ৬৫ জন

আবাসন সুবিধাসহ আকিজ গ্রুপে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড

স্কয়ার গ্রুপ নেবে সেলস অফিসার

ইসলামিয়া চক্ষু হাসপাতালে এসএসসি পাশেই আবেদন

শুক্র-শনি ছুটিসহ আকিজ গ্রুপে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড