হোম > সাহিত্য সাময়িকী

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ জন

স্টাফ রিপোর্টার

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা করা হয়েছে। পুরস্কার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর বিভিন্ন সাহিত্য ক্ষেত্রে অবদান রাখার জন্য পুরস্কৃত হয়েছেন ১০ জন।

বৃহস্পতিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ বছর পুরস্কার পেয়েছেন প্রবন্ধ/গদ্য ক্যাটাগরিতে সলিমুল্লাহ খান, কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ ও অনুবাদে জি এইচ হাবীব।

এছাড়া গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ে মোহাম্মদ হাননান ও ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ পুরস্কার পেয়েছেন।

আগামী ১লা ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেবেন।

উল্লেখ্য, বাংলা একাডেমি ১৯৬০ সাল থেকে নিয়মিতভাবে এ পুরস্কার দিয়ে আসছে।

এ পুরস্কারের উদ্দেশ্য সম্পর্কে বাংলা একাডেমির ওয়েবসাইটে বলা আছে, বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সামগ্রিক মৌলিক অবদান চিহ্নিত করে তাদের সৃজনী প্রতিভাকে স্বীকৃতি দেয়ার মাধ্যমে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টি করাই বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার প্রদানের উদ্দেশ্য।

বিবর্তনের ধারায় তাজিয়া মিছিল

ইতিহাস বিশ্লেষণ রুহানিয়াত অনুসন্ধান

মুসলিম বিশ্বের ইতিহাস ক্যালেন্ডার

চোখের মধ্য দিয়ে মনের ভেতর

ফররুখের কিসসাখানি বাজার

আত্মার আবিষ্কার ও অনন্তের ভাষা সন্ধান

ঈশা খাঁর জঙ্গলবাড়ি

বাংলাদেশের টুকরো ইতিহাস

পুণ্ড্রবর্ধনের ধূসর স্মৃতিতে দরগারহাটের মাজার

মধ্যযুগ : বহুমুখী জ্ঞানচর্চার স্বর্ণসময়