হোম > সাহিত্য সাময়িকী

তরুণ কবি আরফান হোসাইন রাফির নতুন কাব্যগ্রন্থ ‘সুদিন ফিরে আসছে’

প্রতিনিধি, ঢাবি

তরুণ কবি আরফান হোসাইন রাফির নতুন কাব্যগ্রন্থ ‘সুদিন ফিরে আসছে’ প্রকাশিত হয়েছে যাপিত জীবনের নীরব যন্ত্রণা, প্রেম-বিরহ, সংসারের ক্লেদ এবং মনোজগতের নীরব হাহাকারের অভিজ্ঞতাকে কেন্দ্র করে। বইয়ের প্রতিটি কবিতায় উঠে এসেছে জীবনের অনাকাঙ্ক্ষিত প্রত্যাশা, গভীর একাকিত্ব, হারানো মুহূর্তের বেদনাবোধ এবং ভালোবাসার অদৃশ্য প্রতিধ্বনি- যা পাঠককে নিজের জীবনের ভেতরেই নতুন করে তাকাতে উদ্বুদ্ধ করবে।

কবির ভাষ্যে, এই কাব্যগ্রন্থ আসলে সুদিনের সন্ধানে মানুষের অন্তর্লৌকিক যাত্রার রূপক। তিনি মনে করেন, সুদিন কখনো হঠাৎ এসে ধরা দেয়, আবার কখনো অধরা থেকে যায় স্মৃতির ঘোরে।

“সুদিন ফিরে আসছে মূলত দুর্দিনের বই। সুদিন আসলে ধরা ছোঁয়ার বাইরে। আজকের দু’একটি আনন্দ হতে পারে আগামীকালের চূড়ান্ত সুদিন কিংবা শেষ সুদিন,”- বই নিয়ে কথা বলতে গিয়ে এমনটাই জানান কবি আরফান হোসাইন রাফি।

তিনি আরও বলেন, মানুষের প্রত্যাশা, সুখের আকাঙ্ক্ষা এবং হারানো আবেগই এক অর্থে সেই সুদিন, যা কখনো ফিরে আসে, কখনো আবার অনন্ত অপেক্ষায় ফেলে যায়।

কাব্যপ্রেমীদের পাঠ-অভ্যাস ও সময়ের অনুভূতিকে নতুন করে ভাবতে বাধ্য করবে এমন অভিজ্ঞতায় ভরপুর বইটি ইতোমধ্যেই পাঠকদের আগ্রহ কাড়ছে।

বর্তমানে কাব্যগ্রন্থটি রকমারি, কিতাবঘর, বিডি বুকসসহ দেশের শীর্ষ অনলাইন প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অমর একুশে গ্রন্থমেলা ২০২৬-এর স্টলগুলোতেও বইটি পাওয়া যাবে।

সন্তানদের নিয়ে এলেন বাবা-মা, চান বইয়ের সঙ্গে বন্ধন বাড়াতে

বইয়ের মান নিয়ে প্রশ্ন, দাম নিয়ে অসন্তোষ পাঠকদের

শাহ ইসমাইল গাজী ও রিসালাতুশ শুহাদার পাণ্ডুলিপি

বাংলার সমাজ ও সংস্কৃতি পুনর্গঠনে সুফিসাধকেরা কেন গুরুত্বপূর্ণ

সেনযুগে বাংলার সামাজিক অবক্ষয়

বইমেলায় অব্যবস্থাপনা ও চুক্তিভঙ্গের অভিযোগ প্রকাশক ঐক্যের

তরুণ প্রজন্মকে বইয়ের প্রতি ‘আগ্রহী করে তোলা জরুরি’

রমজানের মধ্যভাগে কমছে বিক্রি

বিদ্রোহ মোকাবিলার দায়িত্বরত সেনাপতিদের কাছে খলিফার চিঠিপত্র

খেলাফত রাষ্ট্রে ধর্মদ্রোহ প্রতিরোধ যুদ্ধ (দ্বিতীয় পর্ব)