হোম > সাহিত্য সাময়িকী

১ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের দাবিতে ১১ নভেম্বর সমাবেশ ও পদযাত্রা

আতিকুর রহমান নগরী

আগামী বছরের পহেলা ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজন ও স্টল ভাড়া কমানোর দাবিতে রাজধানীতে সমাবেশ ও পদযাত্রা ডাক দিয়েছে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ। ১১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় শাহবাগে লেখক, পাঠক, প্রকাশক, শিল্পী, সংস্কৃতিকর্মীদের সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে 'যমুনা' অভিমুখে পদযাত্রার করার কথা রয়েছে।

রোববার দুপুরে রাজধানীর বাংলাবাজারে মান্নান মার্কেটের ৩য় তলায় এক মতবিনিময় সভায় ঘোষিত এই সমাবেশ ও পদযাত্রা সফল করতে সৃজনশীল গ্রন্থ প্রকাশকদের আহ্বান জানিয়েছে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ।

বৈষম্যবিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতির সভাপতি সাঈদ বারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- আলমগীর শিকদার লোটন, মফিজুর রহমান লাল্টু, কামরুজ্জামান ভূঁইয়া, কামাল হোসেন বাদল, জহিরুল ইসলাম বুলবুল ও শাহ আল মামুন। সভা পরিচালনা করেন বৈষম্যবিরোধী সৃজনশীল গ্রন্থ প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান।

সভায় একুশে বইমেলা সংগ্রাম পরিষদ আহুত আগামী ১১ নভেম্বরের সমাবেশ ও পদযাত্রা সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়।

সন্তানদের নিয়ে এলেন বাবা-মা, চান বইয়ের সঙ্গে বন্ধন বাড়াতে

বইয়ের মান নিয়ে প্রশ্ন, দাম নিয়ে অসন্তোষ পাঠকদের

শাহ ইসমাইল গাজী ও রিসালাতুশ শুহাদার পাণ্ডুলিপি

বাংলার সমাজ ও সংস্কৃতি পুনর্গঠনে সুফিসাধকেরা কেন গুরুত্বপূর্ণ

সেনযুগে বাংলার সামাজিক অবক্ষয়

বইমেলায় অব্যবস্থাপনা ও চুক্তিভঙ্গের অভিযোগ প্রকাশক ঐক্যের

তরুণ প্রজন্মকে বইয়ের প্রতি ‘আগ্রহী করে তোলা জরুরি’

রমজানের মধ্যভাগে কমছে বিক্রি

বিদ্রোহ মোকাবিলার দায়িত্বরত সেনাপতিদের কাছে খলিফার চিঠিপত্র

খেলাফত রাষ্ট্রে ধর্মদ্রোহ প্রতিরোধ যুদ্ধ (দ্বিতীয় পর্ব)