হোম > ফিচার > সাহিত্য সাময়িকী

জঙ্গি নাটক নিয়ে সাংবাদিক আবু সুফিয়ানের নতুন বই ‘ডার্ক ডকট্রিন’

আতিকুর রহমান নগরী

ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের জঙ্গি নাটকের নেপথ্যের ঘটনা নিয়ে একটি অনুসন্ধানী বই লিখেছেন সাংবাদিক ও লেখক আবু সুফিয়ান।

গতকাল শনিবার বায়তুল মোকাররম পূর্ব গেইটে ‘ডার্ক ডকট্রিন’ নামক এই বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।

সিয়ান পাবলিকেশন থেকে প্রকাশিত বইটি পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক ইসলামি বইমেলার ১০৩-১০৪ স্টলে।

‘ডার্ক ডকট্রিন’ বইটিতে সাংবাদিক আবু সুফিয়ান তুলে ধরেছেন বিগত আওয়ামী-ফ্যাসিস্ট শাসনে রাষ্ট্রীয় মদদে পরিচালিত বিভিন্ন জঙ্গি নাটক ও নির্যাতনের ভয়ংকর-নৃশংস ঘটনা ও এর অন্তরালের অজানা তথ্য। সমাজ-রাজনীতির অন্ধকার অধ্যায় উন্মোচনে এ বই পাঠকদের সামনে হাজির করেছে এক অনন্য অনুসন্ধানী দলিল।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ইসলামি আলোচক ও আলেম প্রফেসর মোখতার আহমদ, লেখক আবু সুফিয়ান ও প্রকাশক আবু তাসমিয়া আহমদ রফিক।

ধর্মদ্রোহ প্রতিরোধ যুদ্ধ ও সাহাবিদের মতবৈচিত্র্য

খিলাফত রাষ্ট্রের যুদ্ধনীতি

মদিনায় জরুরি অবস্থা ঘোষণা

কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী আজ

ইসলামে রাষ্ট্রনীতি ও রাষ্ট্রগঠন

সাহরি ও ইফতারের মহিমা

প্রাচীন বাংলার সমুদ্রবন্দর

একজন ছয়ফুর রহমানের রাষ্ট্রপতি নির্বাচন

আওয়ামী লীগের ভোট জালিয়াতির ইতিহাস

শেষ পর্ব: খেলাফত রাষ্ট্রে বিচারব্যবস্থার ভিত্তি এবং বিচারিক স্বচ্ছতা