হোম > সাহিত্য সাময়িকী

খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি হাসান হাফিজ

স্টাফ রিপোর্টার

বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য এ বছর ২৮তম খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি হাসান হাফিজ। আগামী ১৪ ফেব্রুয়ারি নেত্রকোণা শহরের মোক্তারপাড়ার বকুলতলায় ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসবে তাঁকে এ সম্মাননা দেওয়া হবে।

বুধবার নেত্রকোণা সাহিত্য সমাজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

হাসান হাফিজ জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক। সংবাদ সম্মেলনে সাহিত্য সমাজের সভাপতি ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী, কবি এনামূল হক পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

কিবরিয়া চৌধুরী বলেন, হাসান হাফিজ বাংলাদেশের অন্যতম প্রধান কবি ও প্রবীণ সাংবাদিক। তিনি সাহিত্য ও সাংবাদিকতা বিষয়ে অনেক বই লিখেছেন। তাঁর মৌলিক সম্পাদিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। এরমধ্যে কাব্যগ্রন্থ ৬০টি। বাংলা কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নেত্রকোণা সাহিত্য সমাজ এ বছর তাঁকে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করেছে।

বিবর্তনের ধারায় তাজিয়া মিছিল

ইতিহাস বিশ্লেষণ রুহানিয়াত অনুসন্ধান

মুসলিম বিশ্বের ইতিহাস ক্যালেন্ডার

চোখের মধ্য দিয়ে মনের ভেতর

ফররুখের কিসসাখানি বাজার

আত্মার আবিষ্কার ও অনন্তের ভাষা সন্ধান

ঈশা খাঁর জঙ্গলবাড়ি

বাংলাদেশের টুকরো ইতিহাস

পুণ্ড্রবর্ধনের ধূসর স্মৃতিতে দরগারহাটের মাজার

মধ্যযুগ : বহুমুখী জ্ঞানচর্চার স্বর্ণসময়