হোম > সাহিত্য সাময়িকী

দৈনিক আমার দেশ পাঠক মেলা ফেনী কমিটির পরিচিতি সভার প্রস্তুতি বৈঠক

জেলা প্রতিনিধি, ফেনী

দৈনিক আমার দেশ পাঠক মেলার পরিচিতি সভা উদযাপনকে কেন্দ্র করে ফেনী প্রেসক্লাবে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ বৈঠকে অতিথি হিসেবে ছিলেন ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, জসিম মাহমুদ ও সাবেক সাধারণ সম্পাদক এবং পত্রিকাটি জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী।

আমার দেশ পাঠক মেলার জেলা আহবায়ক লেখক ও প্রকৌশলী নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও সোনালী ব্যাংক মহিপাল শাখার ব্যবস্থাপক মো.শরিফুল ইসলাম ও ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি মো. জাহিদুল আলম মজুমদার,বাংলাদেশ

প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন খোন্দকার, কলেজ শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক সাধারণ মো. আলমগীর চৌধুরী,লেখক ও চুড়া প্রকাশনীর স্বত্বাধিকারী মুস্তাফা মুহিত, জেলা স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা সংগীত শিল্পী ওসমান গনী রাসেল।

দৈনিক আমার দেশ পাঠক মেলা জেলা কমিটির সদস্য সচিব আবদুস সালাম ফরায়জীর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও শহরের ব্যবসায়ী রিয়াজ উদ্দিন স্বপন, উদ্যোক্তা মাঈন উদ্দিন মিয়াজি প্রমূখ।

বৈঠকে দৈনিক আমার দেশ পাঠক মেলার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা আগামী ২৫ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

নজরুল-বায়রন: মুক্তিকামী কবি ও বিপ্লবী কবি

মুরগির পা

প্রাচীন পাণ্ডুলিপি উদ্ধারে ইংকসাইট এআই

মধ্যযুগ : বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতির বিকাশকাল

গ্রানাডায় চলছে মুসলিম স্পেনের বিজ্ঞান প্রদর্শনী

জ্ঞান-বিজ্ঞানের আলোয় মধ্যযুগের কর্ডোভা

স্থানীয় ভাষার পৃষ্ঠপোষকতা ও মুসলিম সংস্কৃতির অভ্যুদয়

সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহর নেপাল বিজয়

চীন দেশে বাংলার জিরাফ

আল্লামা ইকবাল: কবিতায় চিন্তা, চিন্তার কবিতা