হোম > সাহিত্য সাময়িকী

সাঁকো বর্ষসেরা পুরস্কার পেলেন ফাহমিদা

স্টাফ রিপোর্টার

‘সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৪’ পেয়েছেন কবি ও কথাসাহিত্যিক ফাহমিদা ইয়াসমিন। কবিতায় বিশেষ অবদান রাখায় তাকে পুরস্কারের জন্য মনোনীত করে অনলাইনভিত্তিক সাহিত্য সংগঠন ‘সাঁকো ২১’।

শনিবার রাজধানীর বিআইডব্লিইটিএ মিলনায়তনে সাঁকো বর্ষসেরা পুরস্কার প্রদানের আয়োজন করা হয়। বিদেশে থাকায় ফাহমিদার পক্ষে পুরস্কার নেন কবি ও সম্পাদক এনাম রাজু।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে আরও ২০ জনকে পুরস্কৃত করা হয়। সাঁকো ২১-এর অ্যাডমিন কবি রিলু রিয়াজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইকবাল আলম।

এ সময় উপস্থিত ছিলেন কবি ও শিশুসাহিত্যিক স ম শামসুল আলম, কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী, ছড়াশিল্পী মালেক মাহমুদ, ভোরের কাগজের সাহিত্য সম্পাদক সালেক নাসের উদ্দিন, জাগো নিউজের ফিচার ইনচার্জ সালাহ উদ্দিন মাহমুদ, প্রতিদিনের সংবাদের সাহিত্য সম্পাদক মীর হেলাল প্রমুখ।

প্রসঙ্গত, প্রেম ও প্রকৃতির কবি ফাহমিদা ইয়াসমিনের জন্ম মৌলভীবাজারের বড়কাপনে। কবিতা ছাড়াও তিনি উপন্যাস, প্রবন্ধ, গল্প, ছড়া ও কলাম লিখেন। তার প্রকাশিত বই ১৬টি। কাপলেট বা দোহা কবিতা দিয়ে এরই মধ্যে সাড়া ফেলেছেন। লিখছেন গীতিকবিতাও। সম্পাদনা করেন ছোটকাগজ ‘ধরলা’ ও ‘মনুজল’।

নজরুল-বায়রন: মুক্তিকামী কবি ও বিপ্লবী কবি

মুরগির পা

প্রাচীন পাণ্ডুলিপি উদ্ধারে ইংকসাইট এআই

মধ্যযুগ : বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতির বিকাশকাল

গ্রানাডায় চলছে মুসলিম স্পেনের বিজ্ঞান প্রদর্শনী

জ্ঞান-বিজ্ঞানের আলোয় মধ্যযুগের কর্ডোভা

স্থানীয় ভাষার পৃষ্ঠপোষকতা ও মুসলিম সংস্কৃতির অভ্যুদয়

সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহর নেপাল বিজয়

চীন দেশে বাংলার জিরাফ

আল্লামা ইকবাল: কবিতায় চিন্তা, চিন্তার কবিতা