হোম > সাহিত্য সাময়িকী

বাংলাদেশের কালচারাল ক্যালেন্ডার: সেপ্টেম্বর-আশ্বিন-রবিউস সানি

সাহিত্য ডেস্ক

সৈয়দ শামসুল হক

• ২৬ সেপ্টেম্বর ২০০৩ : বিশিষ্ট আলেম ও সমাজসংস্কারক মাওলানা হারুন ইসলামাবাদী ইন্তেকাল করেন। তিনি চট্টগ্রামের পটিয়া মাদরাসার মহাপরিচালক এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের সভাপতি ছিলেন। প্রায় ১৪টি ভাষায় তার দক্ষতা ছিল। ১৯৩৮ সালের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া গ্রামে তার জন্ম।

• ২৭ সেপ্টেম্বর ২০১৬ : কবি ও কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক মারা যান। সাহিত্যের প্রায় সব শাখায় তার বিচরণ ছিল বলে তাকে ‘সব্যসাচী লেখক’ বলা হয়। বাংলা একাডেমি, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ তিনি বিভিন্ন সম্মাননা লাভ করেন। ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে তার জন্ম হয়।

• ২৭ সেপ্টেম্বর ১৯৮৬ : কবি ও সাংবাদিক আবিদ আজমের জন্ম। তিনি ‘বিবিএফ-ইয়ুথ ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১৮’ ‘বইমেলা সেরা বই পুরস্কার-২০২৫’,সহ বিভিন্ন পুরস্কার লাভ করেছেন। মাদারীপুর জেলার কালকিনী উপজেলায় তার জন্ম।

• ২৮ সেপ্টেম্বর ১৯৩৬ : কবি ও সাহিত্যিক শেখ ফজলল করিম মৃত্যুবরণ করেন। বাংলা পুঁথি সংগ্রহ ও সম্পাদনায় তিনি বিশেষ অবদান রাখেন। ১৮৮২ সালের ৯ এপ্রিল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা গ্রামে তার জন্ম।

• ২৮ সেপ্টেম্বর ১৯৪৭ : মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্ম। মহান জুলাই বিপ্লবের মাধ্যমে তার পতন হয়। তখন ভারত সরকার তাকে আশ্রয় দেয়। এখন তিনি দিল্লিতে পালিয়ে আছেন।

• ২৯ সেপ্টেম্বর ২০১২ : কক্সবাজারের রামুতে ফেসবুকে ছড়িয়ে পড়া ধর্ম অবমাননার গুজবকে কেন্দ্র করে মধ্যরাতে ১২টি বৌদ্ধবিহার ও প্রায় ৩০টি বসতঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। পরদিন উখিয়া ও টেকনাফেও হামলা চালানো হয়। এতে বাংলাদেশের সামাজিক সম্প্রীতিতে আস্থার সংকট তৈরি হয়। এ ঘটনায় ১৯টি মামলা হলেও একটি আপসে নিষ্পত্তি হয় এবং বাকি ১৮টি মামলা এখনো বিচারাধীন।

• ৩০ সেপ্টেম্বর ১৯৫৩ : বাংলা সাহিত্যের ইতিহাস আবিস্কারক আবদুল করিম সাহিত্যবিশারদ মৃত্যুবরণ করেন। প্রাচীন বাংলা পুঁথি সংগ্রহ, সম্পাদনা ও সংরক্ষণের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যের ইতিহাস আবিস্কারে বিশেষ অবদান রাখেন। নদীয়া সাহিত্য সভা তাকে ‘সাহিত্যসাগর’ এবং চট্টল ধর্মমণ্ডলী ‘সাহিত্যবিশারদ’ উপাধিতে ভূষিত করে। ১৮৭১ সালের ১১ অক্টোবর চট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদণ্ডী গ্রামে তার জন্ম।

• ১ অক্টোবর ১৯৮৭ : লেখক ও রাজনীতিবিদ মাওলানা মুহাম্মদ আবদুর রহীম ইন্তেকাল করেন। তিনি পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির এবং বাংলাদেশে জামায়াতে ইসলামীর অন্যতম প্রতিষ্ঠাকালীন নেতা ছিলেন। রাজনীতির পাশাপাশি ইতিহাস ও সাহিত্যচর্চায় তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। ১৯১৮ সালের ১৯ জানুয়ারি পিরোজপুরের শিয়ালকাঠি গ্রামে তার জন্ম।

• ১ নভেম্বর ১৯৪৫ : শিশুসাহিত্যিক আখতার হুসেন জন্মগ্রহণ করেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার ও অগ্রণী ব্যাংক শিশু একাডেমী, কবীর চৌধুরী শিশু সাহিত্য পুরস্কারসহ নানা সম্মাননা পান। নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে তাঁর জন্ম।

• ২ অক্টোবর ১৯৬৪ : বাংলাদেশের জনপ্রিয় রকসংগীতশিল্পী ‘জেমস’ জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম থেকে শুরু হওয়া ব্যান্ড ‘ফিলিংস’-এর মাধ্যমে তিনি বাংলা রকসংগীতে পরিচিতি লাভ করেন এবং পরে ‘নগর বাউল’ নামে ব্যান্ড গড়ে তোলেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, শ্রেষ্ঠ চলচ্চিত্রের গানের পুরস্কারসহ নানা সম্মাননা লাভ করেন।

• ৩ অক্টোবর ১৯৮৯ : উচ্চাঙ্গসংগীতশিল্পী ওস্তাদ বাহাদুর হোসেন খান মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ বেতারের শিল্পী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ভারত ও যুক্তরাষ্ট্রে উচ্চাঙ্গসংগীত বিষয়ে শিক্ষকতা করেন। ১৯৩১ সালের ১৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর গ্রামে তার জন্ম হয়।

গ্রন্থনা : সাহিত্য সাময়িকী টিম

বাংলা সাহিত্যের ইতিহাস আবিষ্কারে আবদুল করিম সাহিত্যবিশারদ

কেউ থাকতে বলল না

জুলাইয়ের অভিঘাত ও আমাদের শিল্প-সাহিত্য

মক্কার গ্র্যান্ড মসজিদ পাঠাগারে দুর্লভ পাণ্ডুলিপির প্রদর্শনী

পর্দার জৌলুস বনাম ইতিহাসের বাস্তবতা

সেপ্টেম্বর-রবিউস সানি-আশ্বিন: মুসলিম বিশ্বের ইতিহাস ক্যালেন্ডার

খলিফা ওমরের অর্থ ব্যবস্থাপনায় বায়তুল মাল

কৃষিকাজ ও সেচব্যবস্থার আধুনিকায়ন

আইনে জালুতের যুদ্ধ: পাল্টে দিয়েছিল ইতিহাসের গতিপথ

আসা, অতঃপর যাওয়া