হোম > জাতীয়

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো

স্টাফ রিপোর্টার

তিন বছর ধরে ডেঙ্গুর সর্বোচ্চ ভয়াবহতা দেখছে বাংলাদেশ। আগের দুই বছরের ন্যায় চলতি বছরও ইতোমধ্যে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগী পৌনে এক লাখ ছুঁয়েছে। মৃত্যু তিন শতাধিক ছাড়িয়েছে। দেশে ডেঙ্গুর প্রকোপ শুরুর পর মশাবাহিত ভাইরাসটিতে এক বছরের মধ্যে এটা তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯ জনকে ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৪৪ শতাংশই ঢাকার দুই সিটি করপোরেশন ও ঢাকা বিভাগের বাসিন্দা। এই নিয়ে এ বছর ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৯৯২ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে, নতুন করে মারা গেছেন ১০ জন। এর মধ্যে পাঁচজন নারী, পাঁচজন পুরুষ। মৃতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। স্থানভেদে ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পাঁচজনই ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা। বাকিদের মধ্যে উত্তর সিটিতে তিনজন এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে। এতে করে চলতি মৃতের সংখ্যা বেড়ে ৩০২ জনে ঠেকেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২০০০ সাল থেকে ডেঙ্গুর হিসেব রাখছে বাংলাদেশ। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি বিস্তার ঘটে ভাইরাসটির। ওই বছর দেশের ইতিহাসে সর্বোচ্চ তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী প্রাতিষ্ঠানিক চিকিৎসা নেন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

গত বছরও উচ্চ প্রকোপ অব্যাহত ছিল। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মারা যায় ৫৭৫ জন। যা ডেঙ্গুতে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের