হোম > জাতীয়

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

আমার দেশ অনলাইন

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করার শেষ সময় আগামী ৩১ অক্টোবর। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের এ সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৭ অক্টোবর) ইসির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইতোমধ্যে এ-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কমিশন।

নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, ইস্যু এবং দাখিল করা আবেদন নিষ্পত্তির জন্য বিস্তারিত সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

সময়সূচি অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর।

দাখিল করা আবেদন ইস্যু করার শেষ তারিখ ৩ নভেম্বর এবং ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ৫ নভেম্বর।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোটার স্থানান্তরের আবেদনগুলো নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

ঈমান-আকিদা সুরক্ষায় সক্রিয় হওয়ার আহ্বান খতমে নবুওয়ত নেতাদের

হাসিনার সস্তা ভার্সন হওয়ার চেষ্টা করছে বিএনপি: সাদিক কায়েম

অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম

হারামাইন শরিফাইনের নিরাপত্তায় মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি

সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ গড়তে তরুণদেরই এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

হেমন্তের শুরুতে উত্তরে হালকা শীতের পরশ

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন