হোম > জাতীয়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমার দেশ পাঠক মেলার দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আমার দেশ পাঠক মেলা ঢাকা মহানগরের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাজধানীর মিরপুর রোড সাইন্সল্যাব মোড়ে বায়তুল মামুর জামে মসজিদে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আমার দেশ পাঠক মেলা ঢাকা মহানগরের সভাপতি মো. জসীম উদ্দিন (জসীম নায়েক), সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদাত সাকিব ফরাজী, সাংগঠনিক সম্পাদক যিকরুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিন লাবিব মাহি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক চৌধুরী জহিরুল হক, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আরমান হোসেন, স্বাস্থ্য ও সমাজসেবা সম্পাদক আশিকুর রহমানসহ ঢাকা মহানগরের সদস্যবৃন্দ।

উল্লেখ- গত এক সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। তাকে গত রোববার রাতে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। তার অবস্থা ‘খুব ক্রিটিক্যাল’ বলে বিএনপির শীর্ষ নেতারা।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হয়েছে।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের