হোম > জাতীয়

ডিসিদের নতুন করে প্রত্নতত্ত্ব অনুসন্ধানের পরামর্শ সংস্কৃতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

দেশে নতুন করে আরো প্রত্নতত্ত্ব অনুসন্ধান করার পাশাপাশি পুরনো শিল্পকলা ভবন এবং লাইব্রেরিগুলো সংস্কার করার পরামর্শ দিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে ডিসিদের সঙ্গে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সেশন শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা জানান ।

মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে ৫৩৫টি নিদর্শন তালিকাভুক্ত করে কাজ চলছে। পাশাপাশি পুরনো স্থাপনা যেগুলো রয়েছে, সেগুলো নিয়েও মন্ত্রণালয় কাজ করছে।

মন্ত্রী বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় কোন কোন জেলায় কোন কোন জায়গায় কী কী দর্শনীয় স্থান আছে সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা যেতে পারে সেটা তারা ( ডিসিরা) বলেছেন। তারপর যেখানে পুরাতত্ত্ব মানে আমাদের পত্নতত্ত্ব অধিদপ্তর আছে, শিল্পকলা একাডেমি আছে, আমাদের পাবলিক লাইব্রেরি আছে, গণগ্রন্থাগার আছে— এই সব বিষয় নিয়ে কথা হয়েছে ৷

কোথাও অডিটোরিয়াম লাগবে কোন জেলা প্রশাসক বলছে ৷ এ বিষয়গুলোর সমস্যা সমাধান করা দরকার ৷ প্রাচীন নিদর্শনগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আরেক প্রশ্নের উত্তরে বলেন, প্রধানত পুরনো যে স্থাপনাগুলো আছে, সেই স্থাপনাগুলো অনেক জায়গায় কাজ হয়নি ৷ কারণ এই মন্ত্রণালয় ইতিপূর্বে খুব একটা কাজকর্ম হয় নাই৷ প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা ৫৩৫ টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে কাজকর্ম করছি ৷ এবং আরো নতুন করে আমাদের আরো বেশি পরিকল্পনা রয়েছে ৷

আইনের ফাঁকফোকরে পার পেয়ে যাচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী