হোম > জাতীয়

সুবিধামতো সময়ে যে কোনো দলে যোগ দেবেন উপদেষ্টা আসিফ

স্টাফ রিপোর্টার

আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয় এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি। তবে সুবিধামতো সময়ে তিনি যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন।

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলেই যুক্ত হব। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব, তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেব আমি। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতেই যে যুক্ত হতে হবে, তা কিন্তু নয়।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা আছে আমরা যাতে দেশের জন্য দীর্ঘ মেয়াদে কাজ করি। তবে কোন রাজনৈতিক দলে যুক্ত হবো সেটা আসলে এখনই সিদ্ধান্ত নেয়ার সময় হয়নি। কখন যুক্ত হবো সেটা এখনও আনসার্টেন।

নিজের সম্পদের হিসাব জমা না দেয়ার প্রসঙ্গে এ সময় আসিফ মাহমুদ জানান, ছাত্র থাকাকালীন আয়কর বা টিন না থাকায় সম্পদের হিসাব জমা দিতে পারেননি তিনি। তবে আগামী বছর থেকে আয়কর জমা দিয়ে সম্পদের হিসাব জমা দেবেন।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত