হোম > জাতীয়

৩৫ বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারত

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত।

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে দুটি বাংলাদেশি মাছ ধরার ট্রলার আটক করেছে ভারতের কোস্ট গার্ড (আইসিজি) । এসময় ৩৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের আইসিজি।

ভারতীয় জলসীমায় ঢুকা মাছ ধরার ট্রলার দুটির নাম– সাবিনা-১ এবং রূপসী সুলতানা। এফ বি সাবিনা–১ ট্রলারে মোট ১১ জন এবং রূপসী সুলতানা ট্রলারে ২৪ জন বাংলাদেশি জেলে ছিলেন। দুইটি ট্রলারসহ এই ৩৫ জন বাংলাদেশি জেলেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা বলে জানান।

বুধবার নিরাপত্তা বিধি মেনে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আটক ট্রলার ও মসজীবীদের দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জের উপকূল থানার পুলিশের হাতে তুলে দেয়। পরে আজ বৃহস্পতিবার তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়।

এর আগে, সোমবার বঙ্গোপসাগরে ভারতীয় জেলেদের একটি ট্রলারে বাংলাদেশের নৌবাহিনীর একটি নৌযান ধাক্কা দেয় বলে অভিযোগ করেছে ভারত। ওই ঘটনায় টলারটি ডুবে গেলে ১১ জন মৎস্যজীবীকে জীবিত উদ্ধার করা হয়। তখন টলারটিতে থাকা, পাঁচজন নিখোঁজ ছিলেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস।

কৃষির তিন প্রকল্পে নতুন পিডি

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করবে: অধিকার

রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ কবে আসবে, জানাল রোসাটম

দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে: টুকু

বিশ্বমঞ্চে বাংলাদেশি স্থপতিদের তুলে ধরতে চায় সরকার: মাহ্‌দী আমিন

পদত্যাগকারী এমপি কি বিচারের মুখোমুখি হয়েছেন, প্রশ্ন মারদিয়া মমতাজের

কর্মসংস্থান সৃষ্টিতে ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছে সরকার

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: মঈন খান

চতুর্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: আমিনুল হক

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির