হোম > জাতীয়

কৃষিতে নিরবচ্ছিন্ন জ্বালানি দিতে সরকার তৎপর: পানি সম্পদ প্রতিমন্ত্রী

আমার দেশ অনলাইন

কৃষকদের পাট, ধান ও ভুট্টা চাষ নির্বিঘ্ন রাখতে নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার তৎপর রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলেও দাবি করেছেন তিনি।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ফরহাদ হোসেন বলেন, বৈশ্বিক পরিস্থিতি ও চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার এখনও দেশের ভেতরে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আমাদের চাষিরা যাতে নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ পায়, সে বিষয়ে তৎপর রয়েছে সরকার।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে হয়রানি করছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি।

ফরিদপুরের নদীভাঙন পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ভাঙন রোধে সরকার আরো শক্তিশালী ও টেকসই প্রকল্প হাতে নেবে। নদীভাঙনে মানুষের সম্পদ যাতে নষ্ট না হয়, সেজন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমে দুর্নীতির বিষয়ে প্রতিমন্ত্রী ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে বলেন, টেন্ডার প্রক্রিয়া, খাল খননসহ সব ধরনের উন্নয়নকাজে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ এনায়েত উল্লাহ, প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সফর শেষে প্রতিমন্ত্রী সড়কপথে তার নির্বাচনি এলাকা কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন।

ক্লিনিকে নরমাল ডেলিভারির ব্যবস্থা না থাকলে বাতিল হবে লাইসেন্স

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

শাহজালাল বিমানবন্দর থেকে উধাও ৭১ যাত্রী

রাজপথে ‘বাংলা ব্লকেড’, বিক্ষোভের কঠোর বার্তা

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

একযোগে ৩৪ বিচারককে বদলি

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

দেশের ৫৩৯টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে সরকারের নতুন কর্মপরিকল্পনা

পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

তিনদিন ভারী বর্ষণের পূর্বাভাস, সমুদ্র ও নৌবন্দরে সতর্কতা জারি