হোম > জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বিষয়ে বড় ধরনের কোনো সমস্যা নেই। ছোট খাটো যেসব ঘটনা ঘটেছে, আমরা সাথে সাথে অ্যাকশন নিয়েছি। কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত কোনো দলের এসব ঘটনাকে কেন্দ্র করে কোনো শঙ্কা নেই।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আজ রাস্তা তো ওরকম ফাঁকা নেই। এখন অনেকে অনেক কিছুই প্রচার করে। কিন্তু ওরকম কিছু না। রড় রকমের কোন সমস্যা নেই। ছোটখাট দু’একটি ঘটনা ঘটেছে, সেটা মিডিয়ায় প্রচার হয়েছে। সেটা আপনারা দেখেছেন, আমিও দেখেছি। আমরা এসব ঘটনার ক্ষেত্রে সাথে সাথে এ্যাকশন নিয়েছি।

চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হবে আশা প্রকাশ করে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা আরো বলেন, এবার আমনের চাষ ও ফলন ভালো হয়েছে। আমরা একটি দাম নির্ধারণ করে দিয়েছি। আমনের প্রতি কেজি ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা ও সিদ্ধ চাল ৫০ টাকা কেজি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ মৌসুমে সবজির উৎপাদনও খুবই ভালো। বাজারে সবজির সরবরাহ ভালো, দামও সহনীয় পর্যায়ে আছে। এবার আলু চাষিরা বড় ধরনের লোকসানে আছেন, তারা ভালো দাম পাননি। সে কারণে আলু চাষিদের প্রণোদনা দেওয়ার একটা ব্যবস্থা করা হবে। তবে আশার কথা পেঁয়াজ আমদানি করতে হয়নি, আমদানি করতেও হবে না। গ্রীষ্মকালীন মুড়িকাটা পেঁয়াজও কিছুদিনের মধ্যে বাজারে চলে আসবে। বাজারে পেঁয়াজের কোনো ঘাটতিও হবে না। কিছু কিছু অসাধু গোষ্ঠী এই পণ্যটির দাম বাড়ানোর চেষ্টা করছেন কিন্তু তারা সফল হবে না বলে জানান তিনি।

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার