হোম > জাতীয়

জুলাই আন্দোলনে আহত হয়েও তালিকায় নাম নেই, আবেদন করবেন যেভাবে

আমার দেশ অনলাইন

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়েছেন, কিন্তু এখনো ‘জুলাইযোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত হননি, এমন ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এ লক্ষ্যে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে আহত ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্র ও আহত হওয়ার উপযুক্ত প্রমাণসহ আবেদন করার কথা বলা হয়েছে।

মঙ্গলবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ডা. মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন অথবা এখনো চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু জুলাইযোদ্ধাদের তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি, এমন ব্যক্তিরা নতুন করে তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য এবং আন্দোলন চলাকালে আহত হওয়ার স্বপক্ষে উপযুক্ত প্রমাণক জমা দিতে হবে।

এসব কাগজপত্রসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় অথবা জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে আবেদন করা যাবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে বিপুলসংখ্যক নিরস্ত্র দেশপ্রেমিক ছাত্র-জনতা শহীদ হয়েছেন। একই সময়ে অসংখ্য মানুষ অতিগুরুতর, গুরুতর ও সাধারণভাবে আহত হয়েছেন। আন্দোলনে অংশগ্রহণকারীদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি, শহীদ পরিবারের কল্যাণ এবং আহতদের পুনর্বাসন নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে শহীদ ও জুলাইযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হয়েছে।

তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক শুরু

পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কেনাকাটায় অর্থ অপচয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

বুধবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির

সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত করতে সংসদে বিল

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

পাঁচ বছরে দেশে ইলিশের উৎপাদন কমেছে ২৬ শতাংশ: সংসদে মৎস্যমন্ত্রী

ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে ঘুষের মধ্যে পড়বে না: মীর শাহে আলম

চাঁদ দেখা যায়নি, জমাদিউস সানি মাস শুরু বৃহস্পতিবার

ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভিডিও ধারণ ও সংরক্ষণ বাধ্যতামূলক