হোম > জাতীয়

মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা সেখানে এই যুদ্ধের সময়েও থাকতে চান, তাদের সুরক্ষা নিশ্চিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

আজ (শুক্রবার, ২০ মার্চ) সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরানের হামলায় নিহত মোশাররফ হোসেনের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করার পর এ কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ সময় নিহতের পরিবারের হাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আর্থিক সহায়তা তুলে দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘আমাদের প্রধান কাজ প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে রাখা। তার জন্য যা যা করা প্রয়োজন সব করা হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রবাসী যারা থাকতে চান, তাদের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছি। আর যারা দেশে আসতে পারবেন, তাদের সরকারি খরচে আনার ব্যবস্থা করা হচ্ছে।’

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন, ‘যেসব প্রবাসী এই যুদ্ধে নিহত হয়েছেন, তাদের প্রাথমিকভাবে ৩ লাখ টাকা, সন্তানদের পড়াশোনার ব্যয় বহন এবং পরবর্তীতে আরও আর্থিক সহায়তা দেওয়া হবে।’

এর আগে শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় নিহতের লাশ। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ঈদযাত্রা নিয়ে বাগাড়ম্বর না করে কার্যকর পদক্ষেপ নিন: ই.আ. মহাসচিব

উত্তরায় ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারালেন তরুণী

দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের আগের দিন রাজধানীতে ঝড়-বৃষ্টি

সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীতে ঈদের জামাত অনুষ্ঠিত

সৌদির সঙ্গে মিল রেখে দেশের কয়েক স্থানে ঈদ উদ্‌যাপন

সৌদিতে মিসাইল হামলায় নিহত মোশাররফের লাশ দেশে ফিরেছে

ঈদের আগের দিনও বাড়ি ফিরছে মানুষ, রাজধানী ফাঁকা

পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি