হোম > জাতীয়

আজ বিক্রি হচ্ছে ২৭ মার্চের ফিরতি ট্রেনের টিকিট

স্টাফ রিপোর্টার

ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখী মানুষের কর্মস্থলে ফেরা নির্বিঘ্ন করতে ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গত শুক্রবার (১৩ মার্চ)। মঙ্গলবার (১৭ মার্চ) বিক্রি করা হচ্ছে আগামী ২৭ মার্চের ট্রেনের টিকিট।

প্রতি বছরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে অনলাইনে সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের ঈদযাত্রা উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৬ মার্চ। এছাড়া ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।

এর আগে ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত বিক্রি করা হয়েছে ১৩ মার্চ থেকে ১৯ মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারেই কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। তবে কোনো টিকিট রিফান্ড করা হবে না।

প্রধানমন্ত্রী তারেক রহমান ইজ অ্যা গুড লিসেনার

পহেলা বৈশাখ টাঙ্গাইল সদরে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী

পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সেতুমন্ত্রী

রোহিঙ্গা বাড়ল ১ লাখ ৭৯ হাজার

মশক নিধনে ঢাকার দুই সিটিকে আরো তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিডনিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার

কদরের সরকারি ছুটি হলেও অফিস করছেন প্রধানমন্ত্রী

বাড়তি ভাড়া নিলে সরাসরি জানাবেন: আইজিপি

ঢাকায় নিরাপত্তা জোরদার, স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান