হোম > জাতীয়

বিএসবির বাশারের ৪২ কোটি টাকার সম্পদ জব্দ

স্টাফ রিপোর্টার

প্রতারণা মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের স্বত্বাধিকারী মো. খায়রুল বাশারের প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খায়রুল বাশার ও তার সহযোগীরা সাধারণ ছাত্রছাত্রীদের যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়ার পর গুলশান (ডিএমপি) থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গত ৪ মে তার বিরুদ্ধে মামলা করা হয়। পরবর্তী সময়ে গত ১৪ জুলাই ধানমন্ডি এলাকা থেকে সিআইডি তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

তদন্তে বেরিয়ে আসে, প্রতারণার অর্থ দিয়ে ১২২ দশমিক ৪৫ শতাংশ জমি কিনেছেন খায়রুল বাশার, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকা। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ আদালত তার নামে থাকা উক্ত স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দেন।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী