হোম > জাতীয়

প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা এক দিন বৃদ্ধি

স্টাফ রিপোর্টার

ছবি: ভিডিও থেকে নেওয়া

‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। পূর্বনির্ধারিত সময়সূচির পরিবর্তে এখন প্রদর্শনী ও মেলা ২৬ থেকে ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। শনিবার দুপুরে এতত্য জানা গেছে।

প্রদর্শনী ও মেলায় দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ বাড়ানো, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদিত পণ্য সম্পর্কে জনসাধারণকে আরও বিস্তৃতভাবে অবহিত করা এবং খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, খামারি ও অংশীজনদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এ সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে আগ্রহী দর্শনার্থী, খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা আরও এক দিন প্রদর্শনী ও মেলায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

উল্লেখ্য, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ২৬ থেকে ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপনের কর্মসূচি নির্ধারিত রয়েছে।

পাচার হওয়া অর্থ আইনসম্মত উপায়ে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে সরকার

আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষা খাতও ধ্বংস করা হয়েছিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ভারত সীমান্তে আ.লীগ নেতাদের তৎপরতা, কেন ঘুরছেন তারা

বাংলাদেশ থেকে ভারতে পোশাকের অর্ডার সরাচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো

বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বৈশ্বিক পোশাক ব্র্যান্ডগুলো, অর্ডার যাচ্ছে ভারতে

পার্বত্য চুক্তি বাতিল নাকি নতুন চুক্তি, আলোচনা শনিবার

শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী

জাতীয়তাবাদী শক্তির ঐক্যের কাছে ষড়যন্ত্রকারীরা হারবে: অপর্ণা