হোম > জাতীয়

ঢাকা বিভাগ প্রশাসনের ধূমপান মুক্তের ঘোষণা

স্টাফ রিপোর্টার

অধূমপায়ীদের সুরক্ষায় ঢাকা বিভাগের জেলা প্রশাসকদের অফিস প্রাঙ্গণকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ধূমপায়ীদের জন্য নির্ধারিত কোন স্থান থাকলে তা সরিয়ে ফেলার আদেশও দেওয়া হয়েছে। বিভাগীয় প্রশাসনের এমন উদ্যোগ তামাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে হার্ট ফাউন্ডেশন।

রোববার সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী এ কথা বলেন।

সোহেল রেজা চৌধুরী বলেন, বাংলাদেশে প্রতি ১০ জনের মধ্যে চারজন পরোক্ষ ধূমপানের শিকার হন। একই সঙ্গে প্রতিদিন কর্মক্ষেত্র, রেস্টুরেন্ট এবং গণপরিবহনে ৩ কোটি ৮৪ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হয়। এমতাবস্থায় অধূমপায়ীদের স্বাস্থ্য সুরক্ষায় ঢাকা বিভাগের জেলা প্রশাসকদের অফিস প্রাঙ্গণকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা এবং ধূমপায়ীদের জন্য নির্ধারিত কোন স্থান থাকলে তা সরিয়ে ফেলার অফিস আদেশ জারির বিষয়টি তামাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির সমন্বয়ক ডা. অরুনা সরকার ও সিনিয়র কমিউনিকেশন অফিসার আবু জাফর উপস্থিত ছিলেন।

এর আগে গত ২০ মার্চ হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ‘অধূমপায়ীদের সুরক্ষায় অফিসের অভ্যন্তরে শতভাগ ধূমপানমুক্ত রাখার নিশ্চয়তায় করণীয়’শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওই সভার সিদ্ধান্তের আলোকে গত ৮ এপ্রিল ঢাকা বিভাগের জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করা; ‘অফিস প্রাঙ্গণ ধূমপানমুক্ত’মর্মে যথাযথ উন্মুক্ত স্থানে প্রয়োজনীয় সংখ্যক সাইনবোর্ড প্রদর্শনের ব্যবস্থা করা এবং অফিস ভবনে ধূমপায়ীদের জন্য নির্ধারিত কোন স্থান থাকলে তা সরিয়ে ফেলার আদেশ জারি করা হয়।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের