হোম > জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টা রাতেই পদত্যাগ না করলে যমুনার সামনে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি

আতিকুর রহমান নগরী

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম রাতের মধ্যে পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ছাত্রশক্তির নেতারা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে ছাত্রশক্তির সভাপতি জাহিদ হাসান বলেন, আমরা সাবধান করে দিচ্ছি ড. ইউনূসকে। আপনার যদি মনে হয়, এই কণ্ঠ আপনার কানে পৌঁছায় না, যমুনার পাশে গিয়ে কণ্ঠ পৌঁছে দিয়ে আসব।...যদি আজকে রাতে শান্তিতে ঘুমাতে চান, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ব্যবস্থা করেন। না হলে রাতে আপনার বাসার পাশে গিয়ে এ কণ্ঠ শোনানো হবে।

ছাত্রশক্তির এই নেতা বলেন, আলু আর পেঁয়াজের দামের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দরকার নেই, বাণিজ্য ও কৃষি উপদেষ্টা আছেন। এমন একজন মানুষ, যার কোনো সেন্স নেই, নিরাপত্তা নিয়ে কোনো চেষ্টা নেই, তার মতো স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের দরকার নেই।

সমাবেশে ছাত্রশক্তির নেতা–কর্মীরা ‘হাদিরা মরে না, ২৪ হারে না’, ‘৭১–এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানান স্লোগান দিতে থাকেন। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে ভিসি চত্বরে যান। সেখান থেকে আবার রাজু ভাস্কর্যে আসেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের কুশপুত্তলিকা দাহ করা হয়।

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

এআই’র অপব্যবহার রোধে উদ্যোগ নেবে সরকার

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

৮০ বছর বয়স পর্যন্ত পেনশন পাবেন নমিনি

ক্রসফায়ারের নামে ৪৫০০ মানুষকে হত্যা করেছে আ.লীগ

সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেবেন প্রধানমন্ত্রী

‘শেখ হাসিনা আসলে পুলিশ কিচ্ছু করতে পারবে না’ বলা সেই ওসি ডিবি হেফাজতে

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ