হোম > জাতীয়

শাহীন চাকলাদার ও স্ত্রী মালার বিরুদ্ধে দুদকের মামলা

৫৩ কোটির অবৈধ সম্পদ ৩৪১ কোটির বেশি সন্দেহভাজন লেনদেন

স্টাফ রিপোর্টার

সাড়ে ৫৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩৪১ কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগে যশোরের সাবেক সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার ও তার স্ত্রী ফারহানা জাহান মালার নামে দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম মামলায় মো. শাহীন চাকলাদারের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৪২ কোটি ৪৬ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ২৯টি ব্যাংক হিসাবে ৩৪১ কোটি ৬১ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।

দ্বিতীয় মামলায় শাহীন চাকলাদারের স্ত্রী ফারহানা জাহান মালার বিরুদ্ধে ১১ কোটি ২০ লাখ টাকার বেশি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। স্বামীর অবৈধ সম্পদে ফারহানা মালা সম্পদশালী হয়েছেন বলে এজাহারে বলা হয়।

আসামিদের বিরুদ্ধে দুদক ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে। শাহীন চাকলাদার যশোর-৬ আসনের সংসদ সদস্য ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। গত জানুয়ারি মাসে দুদকের পৃথক মামলায় শাহীন চাকলাদারকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এমএস

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান