হোম > জাতীয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া ‘ইনক্যাপ সেরেমনী’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে চলমান ৭ দিনব্যাপী যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এর অংশ হিসেবে আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রামে ENCAP Ceremony অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, জিইউপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি। তিনি সংস্কারকৃত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক অবদান ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। ENCAP প্রোগ্রামের আওতায় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় অবকাঠামো সংস্কার, ভবন মেরামত, স্যানিটেশন উন্নয়ন এবং চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে। এর ফলে স্থানীয় জনগণ আরও উন্নত স্বাস্থ্যসেবা পেতে সক্ষম হবে। এসময়, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের নিকট অত্যাধুনিক ইলেক্ট্রো-মেডিক্যাল সরঞ্জামাদি হস্তান্তর করেন।

উল্লেখ্য যে, ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল’ হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের একটি যৌথ মহড়া, যার মূল লক্ষ্য হলো মানবিক সহায়তা প্রদান, চিকিৎসা কার্যক্রম পরিচালনা, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি। এ মহড়ায় মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সমন্বয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন অফিসের প্রতিনিধিগণ, স্থানীয় প্রশাসনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এনআইডির জন্ম তারিখ সংশোধনে চাপে ইসি

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে হটলাইনে যোগাযোগের আহ্বান

সীমান্তে হতাহত ও পুশইন, মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ পরবর্তী কার্যক্রম সম্পন্ন

বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার

নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিদেশি বিনিয়োগ বাড়াতে ভিসানীতি সহজ করছে সরকার

টেকসই উত্তরণের লক্ষ্যেই এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার