হোম > জাতীয়

ঈদে ৬ দিন মহাসড়কে যেসব যান চলাচল বন্ধ থাকবে

আমার দেশ অনলাইন

পবিত্র ঈদ-উল-ফিতরের আগের তিনদিন এবং পরবর্তী তিনদিন অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ থাকবে।

পবিত্র ঈদ-উল-ফিতর, ২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে গণপরিবহন চলাচল সংক্রান্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মঙ্গলবার (১৭ মার্চ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পবিত্র ঈদ-উল-ফিতরের আগের তিনদিন এবং পরবর্তী তিনদিন অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ থাকবে। তবে গুরুত্বপূর্ণ রাস্তার দুই পাশে পার্কিং করা যাবে না।

নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে।

যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে যে কোনো প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সাথে হটলাইন নম্বর ১৬১০৭, মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬ এবং ০১৫৫০০৫৬৫৭৭ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সেতুমন্ত্রী

উপনির্বাচনে প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঐকমত্য কমিশনে গণভোটের রায় মানবে বলেছিল বিএনপি

আপত্তিকর ভিডিও ভাইরাল: হাতিয়ার সেই ইউএনওকে ওএসডি

ইসলামী শরীয়াহ ও আবহাওয়া অধিদপ্তরের হিসাব মেনে শাওয়াল মাস ঘোষণার আহ্বান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

বুধ ও বৃহস্পতিবার যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী