হোম > জাতীয়

সরকারি দল হয়তো খুব মেধাবী, তাই কাগজ দেখেই সব বুঝে ফেলেছে

সংসদে বিরোধীদলীয় নেতা

আমার দেশ অনলাইন

অধিবেশন শুরুর আগে থেকেই ডকুমেন্টস না দেয়ায় সংসদে চাপা ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে ‘অর্থ ২০২৫-২০২৬ অর্থবছর বিল, ২০২৬’ সংসদে সর্বসম্মতিক্রমে পাসের পর স্পিকার বিরোধীদলীয় নেতার বক্তব্য জানতে চাইলে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

বিরোধীদলীয় নেতা বলেন, আমরা কার্য উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠকে দুটি বিষয়ে অনুরোধ করেছিলাম। একটা হলো ১৩৩টি অধ্যাদেশের সবগুলো এখানে আসবে। আরেকটি বিষয় ছিল, ৩ দিন আগে আমাদেরকে ডকুমেন্টগুলো দেয়ার কথা। সমস্যা ও বাস্তবতা বিবেচনা করে বলা হয়েছিল, ন্যূনতম একদিন আগে দেয়া হবে। কিন্তু আমি তো অর্থনীতির ছাত্র না। এতগুলো ডকুমেন্ট টেবিলে আসার পর আমাকে দেয়া হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, একদিকে সংসদ চলছে, আরেক দিকে, ডকুমেন্টগুলো এখানে রেখে দেয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র, তাই কিছুই বুঝতে পারিনি। এখন উপরে হাত তুলবো, নাকি নিচে নামাবো সেটাও বুঝতে পারিনি। সংসদ সদস্য হিসেবে যদি কিছুই না বুঝে হ্যাঁ বলি, তাহলে সেটা হবে অপরাধ। আবার না বুঝে ‘না’ বললে, সেটাও হবে অপরাধ। এজন্য চুপ থেকেছি।

জামায়াত আমির বলেন, এখানে সরকারি দলের সদস্য যারা আছেন, তারা হয়ত সবাই অর্থনীতির ছাত্র, খুব স্মার্ট এবং খুব মেধাবী ছাত্র ছিলেন। ফলে কাগজ দেখা মাত্রই ভেতরে কী আছে, তারা হয়ত সেটা বুঝে ফেলেছেন। কিন্তু আমরা বুঝতে পারিনি। এটা আমাদের অক্ষমতা। এখন আমরা কী করবো, সেই বিষয়ে আমাদেরকে একটু পরামর্শ দেন।

অটোরিকশার জন্য আলাদা লেন-চার্জিং স্টেশনসহ ৬ দাবি

কর্পোরেটের চাপে বাড়ছে মাংসের দাম: ক্ষুদ্র ব্যবসায়ীরা

ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি

চিফ হুইপের ভুল ধরিয়ে দিলেন বিরোধীদলীয় নেতা, প্রশংসা করলেন ডেপুটি স্পিকার

সংসদীয় কমিটি থেকে বাদ জামায়াতের বহিষ্কৃত গাজী নজরুল

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

মক্কা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুনের বৈঠক

জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

৬৪ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

পুলিশে দলীয় নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে, তথ্য প্রকাশের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর