হোম > জাতীয়

বৈশাখী টিভির প্রধান সম্পাদক টিপু আলম মিলন আটক

স্টাফ রিপোর্টার

বৈশাখী টেলিভিশনের ডিএমডি ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে বৈশাখী টিভিতে একটি অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে সেখানে পুলিশ গিয়ে হাজির হয়। পরে পুলিশ মিলনকে থানায় আটক করে নিয়ে যায়। মিলনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যাকাণ্ডের মামলা রয়েছে।

জানা গেছে, শনিবার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীতে টেলিভিশনটির কার্যালয়ে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। এতে চ্যানেলটির বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে বনানী থানার ওসি খালেদ মুনসুর আমার দেশকে জানান, একটি অপ্রীতিকর পরিস্থিতির খবর পেয়ে পুলিশ ওই টেলিভিশনের কার্যালয়ে যায়। পরে সেখান থেকে মিলনকে আটক করে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা রয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বৈশাখী টিভির এক কর্মী আমার দেশকে জানান, ‘পদ-পদবি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। হাতাহাতির ঘটনা ঘটলে পরে পুলিশ ঘটনাস্থলে আসে।’

তিনি আরও জানান, কয়েক দিন আগে ডিবিসি টেলিভিশনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এখানেও তেমন একই ধরনের ঘটনা ঘটেছে।

মাতারবাড়ী সমুদ্রবন্দর ভূরাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার হতে পারে না

বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার ঘোষণা প্রতিমন্ত্রীর

আইসিজের রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় এনসিপি

গণহত্যাকারী আ.লীগের ব্যাপারে ভিকটিমদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার কারো নেই

শহীদ আবু সাঈদের স্বপ্ন এখনো পূরণ হয়নি: আবু সাঈদের বাবা

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার ভিডিও পুরোনো এবং এআই দিয়ে তৈরি: পুলিশ

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার