হোম > জাতীয়

বাড্ডায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় ইউলুপ ব্রিজের উপরে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন । আহত হয়েছেন আরও এক জন।

নিহতের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক (২৫)। সোমবার (৩০ মার্চ) বিকালে ঘটনাটি ঘটে।

পথাচারী বাদশা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে তিন টায় তাকে মৃত ঘোষণা করেন।

অপরজনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালে নিয়ে আসা পথচারী বাদশা। তিনি বলেন, হঠাৎ শব্দ শুনতে পাই, পরে লোকজনের চেচামেচি শুনে এগিয়ে গিয়ে দেখতে পাই লোকটি রাস্তায় পরে ছটফট করছে, পাশে মোটরসাইকেল টি পরে আছে। সেখানে কিছু লোক একজনকে নিয়ে যায়। আর আমি উনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। সেখানকার লোকজন জানিয়েছেন, একটি সিএনজি চালিত অটোরিকশা মোটরসাইকেল টিকে ধাক্কা দিয়ে চলে যায়। তারা ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানাকে অবগত করা হয়েছে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব

শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

উপকূলে বৃষ্টির প্রবণতা, কমেছে তাপমাত্রা

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা