হোম > জাতীয়

নিষিদ্ধ কোনো দলকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না: ডিবি প্রধান

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

কার্যক্রম নিষিদ্ধ কোনো দলকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম। বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের জনগণের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সজাগ রয়েছে।

আগামী ডিসেম্বরে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন, এরই পরিপ্রেক্ষিতে কার্যকম নিষিদ্ধ তার দল আওয়ামী লীগ নাশকতা পরিকল্পনা করছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ কোনো দলকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া কান্টনমেন্ট থানার সাবেক ওসির অডিওটি তার, এটি নিশ্চিত হওয়া গেছে। তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বাংলাদেশ ও নেপাল থেকে কৃষিশ্রমিক নিচ্ছে জাপান

গত এক সপ্তাহের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ইইউ রাষ্ট্রদূত

ঢামেক হাসপাতালে হাজতির মৃত্যু

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ৪৩২২ মামলা

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

গ্রামীণ ব্যাংকে হামলার নেপথ্যে কী

দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কাল কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী ‘এসকে গ্রুপ’

মঙ্গলবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়