হোম > জাতীয়

হাসিনা ১৭ বছর ক্ষমতায় থেকে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: বদিউল আলম মজুমদার

বরিশাল অফিস

বরিশালে বদিউল আলম মজুমদার

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন,সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তাই শুধু শেখ হাসিনাই নয়, তার সরকার ও তার দল গণমানুষের চরম রোষানলে পড়েছেন। যে কারণে তার সরকারের বিরুদ্ধে ও তার দলের বিরুদ্ধে এমন অভ্যুত্থান হয়েছে যাতে তিনি বিতাড়িত হতে বাধ্য হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশালের বিডিএস হল রুমে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত 'জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা' শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুশাসনের জন্য নাগরিক সুজনের বরিশাল জেলার সভাপতি গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে সুজন সম্পাদক আরো বলেন, শেখ হাসিনা স্বৈরাচারে পরিণত হয়েছিলেন, কারণ স্বৈরাচারী ব্যবস্থা আমাদের দেশে বিরাজমান ছিল। এছাড়া তিনি কিছু কিছু আইন-কানুনে পরিবর্তে এনেছেন। সংবিধান সংশোধন করেছেন।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে স্বৈরাচারী হিসেবে তিনি আমাদের ঘাড়ের উপর ঝেঁকে বশেছিলেন।

তিনি বলেন স্বৈরাচারী মনোভাবের কারণে তিনি আমাদের ভোটাধিকার হরণ করেছিলেন, বাংলাদেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন। এই প্রেক্ষাপটেই একটা গণঅভু্যত্থান হয়েছিল এবং জন দাবির মুখে-গণঅভু্যত্থানের মুখে তিনি ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

বদিউল আলম মজুমদার বলেন, ঐকমত্য কমিশনের আলাপ আলোচনার ভিত্তিতে আমরা কতগুলো সুপারিশ প্রণয়ন করব। আমরা আশা করি এটা একটা জাতীয় সনদে পরিণত হবে এবং তা স্বাক্ষরিত হবে। যা রাজনৈতিক দলগুলো মেনে চলতে বাধ্য হবে।

তিনি বলেন, রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় এর বাইরে বহু নাগরিক আছে। তাদেরও গুরুত্বপূর্ণ মতামত আছে। আমরা সংবিধান সংশোধনের কথা বলছি, কতগুলো মৌলিক সংস্কারের কথা বলছি।

সংবিধান হল জনগণের মতামতের প্রতিফলন, জনগণের অধিকারের রক্ষাকবচ। তাই জনগণের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্যই আমরা সুজনের পক্ষ থেকে সারাদেশে ১৫টি এই ধরনের সংলাপের আয়োজন করেছি। সংলাপে বরিশাল মহানগরী থেকে শুরু করে বিভাগের চার জেলার সুজন নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠন, শিক্ষক, নারী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু

সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক এমপি হাসানাত আব্দুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

প্রত্যর্পণের প্রস্তাব তৈরি হচ্ছে, ইন্টারপোলকে জানাল বাংলাদেশ

সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক

দায়িত্বে অসম্ভব চাপ অনুভব করছি: প্রধানমন্ত্রী

খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় আসকের উদ্বেগ

উষ্ণবৃষ্টির সঙ্গে ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর