হোম > জাতীয়

বাতিল অধ্যাদেশগুলো আরো যুগোপযোগী করতে চায় বিএনপি: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সংসদে বিল পাসের মাধ্যমে বাতিল হওয়া অধ্যাদেশগুলো পরবর্তী সময়ে যাচাই-বাছাই করা হবে । যারা বলছেন, আমরা শক্তিশালী মানবাধিকার কমিশন চাই না, সুপ্রিম কোর্ট সচিবালয় চাই না কিংবা বিচারপতি নিয়োগে স্বচ্ছতা চাই না, তাদের জন্য এটি একটি স্পষ্ট বার্তা। বিএনপি তার নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে এই আইনগুলোকে আরও বেশি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং যুগোপযোগী করতে চায়। জনগণের যেকোনো যৌক্তিক দাবি বিএনপির কাছে সবচেয়ে বেশি বিবেচনার দাবি রাখে।

রোববার, সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের বিধান মোতাবেক সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার কারণে, বিগত অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ আমরা নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদে উপস্থাপন করেছিলাম। উপস্থাপনের পর উক্ত অধ্যাদেশগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য জাতীয় সংসদ সর্বসম্মতিক্রমে গঠিত সংসদীয় বিশেষ কমিটির কাছে প্রেরণ করে।

বিশেষ কমিটি পরীক্ষা-নিরীক্ষা শেষ করে গত ২ এপ্রিল জাতীয় সংসদের কাছে প্রতিবেদন দাখিল করে। এই প্রতিবেদনের আলোকে বিগত কয়েক দিন ধরে সংসদে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো বিল আকারে উত্থাপিত হয়, যার ওপর প্রাণবন্ত আলোচনা হয়েছে। সভাকক্ষে এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট জিয়াকে হত্যার পর জেনারেল মঞ্জু প্রাণ বাঁচাতে যা করেছিলেন

জিয়াউর রহমানকে হত্যার সময় কেমন ছিল চট্টগ্রামের পরিস্থিতি

সোমবার খুলছে অফিস, ছুটির বাইরে ছিলেন যারা

হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু

শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে

আদ-দ্বীনে শিশু মৃত্যুর তদন্ত প্রতিবেদন ৩ জুন

ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা: রাষ্ট্রপতি

দায়িত্বে অবহেলায় ঢাকা সিটির আরো ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর