হোম > জাতীয়

হাওরাঞ্চলে বন্যার উন্নতি হলেও ফের অবনতির শঙ্কা

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

গত কয়েক দিন খুব বেশি বৃষ্টিপাত না হওয়ায় হাওরাঞ্চলের নদনদীর পানি কমে সার্বিক বন্যা পরিস্থিতি আগের তুলনায় আরো উন্নতি হয়েছে।

২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের দুই নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে। তবে এই উন্নতি সাময়িক; চলতি সপ্তাহে ভারি বৃষ্টিপাতের কারণে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে গতকাল সোমবার নেত্রকোণার ভুগাই-কংস নদ-নদী ও হবিগঞ্জের সুতাং নদের পানি কমে প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার তথ্য দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর রহমান বলেছেন, গত ২৪ ঘণ্টায় তেমন কোনো বৃষ্টিপাত না হওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতি আগের দিনের তুলনায় উন্নতির দিকে। এর আগে রোববার উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি নদীর পানি ৫ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও সোমবার ভুগাই-কংস ও সুতাং নদ-নদীর পানি বিপৎসীমার নিচে নেমে আসে।

উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার প্রধান নদ-নদীর মধ্যে গতকাল সোমবার সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংসের পানি কমেছে। ফলে নেত্রকোণা, সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাওরসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

আগামী ১৫ মের পর উত্তর-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, তখন এ অঞ্চলের নদীগুলোতে পানি আবারও বাড়তে পারে। তখন আমরা প্রাক-মৌসুমি হিসাব থেকে বেরিয়ে এসে মৌসুমি বিপৎসীমা বিবেচনা করব।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সবশেষ বুলেটিনে বলা হয়, উত্তর-পূর্বাঞ্চলের তিনটি নদী তিনটি পয়েন্টে প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে সোমবার প্রবাহিত হচ্ছিল।

এ নদীগুলোর মধ্যে সুনামগঞ্জ জেলার নালজুর নদ জগন্নাথপুর পয়েন্টে, নেত্রকোণা জেলার সোমেশ্বরী নদী কলমাকান্দা পয়েন্টে এবং মগরা নদী নেত্রকোণা পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এমবি

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ গ্রেপ্তার

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

চাঁদাবাজ-দখলদারদের জায়গা নেই বিএনপিতে

দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ সড়কমন্ত্রীর

ব্যারিকেড দিয়ে পথ আটকানো যায়, মানুষের কণ্ঠ নয়

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে

সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই ব্লু ইকোনমির ওপর নৌবাহিনী প্রধানের গুরুত্বারোপ

৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যা জানালেন আইজিপি

প্রাথমিকের ‘সহকারী শিক্ষক’ পদের নাম পরিবর্তনে অর্থ বিভাগের অসম্মতি