হোম > জাতীয়

সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে দুদকের অনুমতি লাগবে না

আতিকুর রহমান নগরী

দুর্নীতি দমন কমিশন (দুদক) এখন থেকে সরকারের অনুমতি ছাড়া বিচারক ও সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে পারবে। দুদক অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় এমনটা বলা হয়েছে।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদন পাওয়া খসড়ায় বলা হয়েছে, দুদক আইন-২০০৪ এর ৩২(ক) ধারা বাতিল করা হবে। এই ধারায় বলা হয়েছিল, বিচারক বা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার আগে ফৌজদারি কার্যবিধির ১৯৭ ধারা অনুসরণ বাধ্যতামূলক।

ফৌজদারি কার্যবিধির ১৯৭ ধারা অনুযায়ী, বিচারক বা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সরকারের পূর্বানুমতি ছাড়া কোনো আদালত তা গ্রহণ করতে পারবে না।

এই অধ্যাদেশে দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশ প্রতিফলিত হয়েছে। প্রতিবেদনটি গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের