হোম > জাতীয়

সাবেক কৃষিমন্ত্রী আ. রাজ্জাক ও পরিবারের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বিশেষ প্রতিনিধি

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তার স্ত্রী শিরিন আকতার বানু ও তাদের মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার নামে থাকা ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ১ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৯৬ টাকা রয়েছে।

বুধবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। অবরুদ্ধ করা হিসাবের মধ্যে আব্দুর রাজ্জাকের নিজ নামে চারটি ব্যাংকে ৪২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা, তার স্ত্রী শিরিন আকতার বানুর চারটি ব্যাংক হিসাবে ৬৬ লাখ ৫৬ হাজার ৫৯৫ টাকা ও তার মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার ব্যাংক হিসাবে ২৮ লাখ টাকা রয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এদিন সংস্থাটির সহকারী পরিচালক আব্দুল মালেক এ আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, আব্দুর রাজ্জাক ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার, মনোনয়ন ও নিয়োগ বাণিজ্য, সরকারি জমি দখলসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক এসিআই কম্পানি ও আদম ব্যবসায়ী নূর আলীর মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানকালে আব্দুর রাজ্জাকের নিজ নামে ও স্ত্রী-মেয়ের অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এসব অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর করার চেষ্টা করছেন বলে জানতে পেরেছে দুদক। এ কারণে তাদের নামে থাকা এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

এমএস

‘শেখ হাসিনা আসলে পুলিশ কিচ্ছু করতে পারবে না’ বলা সেই ওসি ডিবি হেফাজতে

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: টুকু

আবাসন থেকে আইনি সহায়তা, এক বছরের কার্যক্রম তুলে ধরল ডাকসু

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, শঙ্কা ঘূর্ণিঝড়ের

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

শাপলা গণহত্যার ছবি সংগ্রহশালায়, ডাকসু নেতাদের প্রশংসায় কওমি নেতারা

নতুন আইনে মামলার তদন্তের ক্ষমতা পেল এপিবিএন

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা কামনা