হোম > জাতীয়

সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব: সমাজকল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার

নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাল্যবিবাহ নির্মূল করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার। এ জন্য সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমরা সবাই সচেতন না হলে বাল্যবিবাহ প্রতিরোধ করা দুরূহ হবে।

রোববার দুপুরে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ইউএনএফপিএ এবং ইউনিসেফের যৌথ অংশীদারিত্বে আয়োজিত ‘ইন্টার-মিনিস্টেরিয়াল ডায়ালগ অ্যান্ড ওয়ার্কশপ অন দ্য ন্যাশনাল প্ল্যান অব অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সব মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। সেই লক্ষ্য নিয়েই প্রতিটি মন্ত্রণালয় পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করে এবং তা বাস্তবায়নে কাজ করে। এ ক্ষেত্রে সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করলে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও কীভাবে বর্তমান বরাদ্দ ও অর্থ দিয়ে সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করা যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

মন্ত্রী আরো বলেন, সুশীল সমাজ, এনজিও এবং উন্নয়ন সহযোগীসহ সমাজের সর্বস্তরের মানুষ সরকারের সঙ্গে একযোগে কাজ করলেই দেশ থেকে বাল্যবিবাহ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হবে।

কর্মশালায় বক্তারা উল্লেখ করেন, দেশে বর্তমানে ৪৭ দশমিক ২ শতাংশ নারী ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বাল্যবিবাহের শিকার হন। ১৫ বছরের কম বয়সীদের ক্ষেত্রে বাল্যবিবাহের হার কমলেও ১৮ বছরের নিচে বাল্যবিবাহের পরিমাণ তুলনামূলকভাবে বেড়েছে।

বক্তারা আরো জানান, বর্তমানে দেশের ৪ হাজার ৮৮৩টি ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাব পরিচালিত হচ্ছে। প্রতিটি ইউনিয়নে ১০ থেকে ১৯ বছর বয়সী ৩০ জন করে কিশোর-কিশোরী এসব ক্লাবের সদস্য এবং ক্লাবগুলো বাল্যবিবাহ নির্মূলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব ক্লাবের প্রচেষ্টায় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ৫ হাজার ২৯৫টি বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম, বাংলাদেশে ইউএনএফপিএর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং এবং ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি ইমানুয়েল অ্যাব্রিউক্স। উচ্চপর্যায়ের এই সংলাপে সরকারের ২৫টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিনিধিরা অংশ নেন।

সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশপথ নয়, স্থলসীমান্ত দিয়ে দেশে ফেরার পথ খুঁজছেন হাসিনা

দেশবিরোধী কোনো চুক্তি হবে না: বেবিচক চেয়ারম্যান

ছয় দিনের সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

স্পিকারকে ‘বীর বিক্রম’ সম্বোধন পাকিস্তান সেনাবাহিনীর

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গণমাধ্যম সহযোগিতা জোরদারের উদ্যোগ

রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

শিক্ষামন্ত্রীর বড় ভাইয়ের ইন্তেকাল

ইউপি নির্বাচন নিয়ে ইসির সঙ্গে ১৫ দলের সংলাপ শুরু

গঙ্গাচুক্তি না হলে ভারতও পড়বে বিপুল ক্ষতির মুখে