হোম > জাতীয়

ভূমিকম্প নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

আতিকুর রহমান নগরী

সকালের ভূমিকম্পকে মহাপ্রলয়ের এক বড় সতর্কবার্তা আখ্যায়িত করে আল্লাহর দিকে ফিরে আসার জোরালো আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।

ভূমিকম্পের পর নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ে রূপ নেবে একদিন। সেদিন সম্পর্কে মহান আল্লাহ বলেন, ‘হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার।’ (সুরা হজ: ১)

ভূমিকম্পের মাত্রা আরেকটু বেশি হলেই হয়তো আমাদের অনেকের জীবনের শেষ দিন হতো আজ। আজকে ভূমিকম্প অনেক বড় সতর্কবার্তা রেখে গেল আমাদের জন্য। আসুন, বিলম্ব না করে আল্লাহর দিকে সমর্পিত হই। তাওবা করি। প্রস্তুত হই।’

তার ব্যক্তিগত অনুভূতি শেয়ার করতে গিয়ে তিনি উল্লেখ করেন, আমাদের বাসার জায়গাটা বেলে মাটির এলাকা। বড় ট্র্যাক গেলেও কেঁপে ওঠে সব। সেখানে আজ যে কম্পন অনুভব করলাম, জীবনে কখনো এমন ভয়াবহ কম্পন অনুভব করিনি। কেন বার বার আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে? কেন তাওবা ও আল্লাহর প্রতি রুজু হতে অপেক্ষা নয়, সেটা আরো একবার বুঝে আসল। আল্লাহ আমাদের তাওফিক দান করুন।

দায়িত্বে অসম্ভব চাপ অনুভব করছি: প্রধানমন্ত্রী

খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় আসকের উদ্বেগ

উষ্ণবৃষ্টির সঙ্গে ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি

মোহাম্মদপুরে ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা

ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

ফ্যাসিজমই আ.লীগের আদর্শ ও মূলনীতি: তথ্য প্রতিমন্ত্রী

প্রাণিসম্পদ খাতের গবেষণায় বরাদ্দ বৃদ্ধির আশ্বাস মন্ত্রীর