কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি এবং টাস্কফোর্সের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীমনির হোসেন ওরফে মনির (৩৮)-কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। মঙ্গলবার তাকে আটক করা হয়।আটককৃত মনির উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের জব্বর মুল্লুকের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সাথে জড়িত তিনি জড়িত। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদকের ওয়ারেন্টভুক্ত মামলা রয়েছে। এছাড়া তিনি উখিয়া থানার বহুল আলোচিত শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি।
এর আগে একাধিক মামলায় মনির জামিনে থাকলেও ২০২৪ সালের নভেম্বর মাসে দায়ের হওয়া ৯,৬০০ পিস ইয়াবা সংক্রান্ত মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।