হোম > জাতীয়

১৬ ডিসেম্বর পূর্ণাঙ্গরূপে চালু হচ্ছে এনইআইআর: ফয়েজ

স্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, জাতীয় ভাবে দেশে ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ‘পূর্ণাঙ্গ ভাবে চালু হচ্ছে’ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের (এনইআইআর)। সেবাটি চালুর ফলে মোবাইল ফোনে লেনদেন বা এমএফএস জালিয়াতি, ইকেওয়াইসি জালিয়াতি, সিম প্রতারণা ও স্ক্যাম প্রতিরোধ রাজস্ব সুরক্ষা অটুট হবে। আজ বুধবার বেলা সাড়ে ৩ টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা এমএফএস প্রতারণা, স্ক্যাম বা ডিজিটাল জালিয়াতি এবং যৌন হয়রানির ঘটনার বেশিরভাগই ঘটে মোবাইলফোন ব্যবহার করে। একজনের নামে বেশি সিম থাকায় আইন শৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে। বাংলাদেশ ব্যাংকের তথ্য ৭৩ শতাংশ এমএমএস প্রতারণা হয় অবৈধ মোবাইলফোন ব্যবহার করে।

তিনি আরো বলেন, এটি ব্যবহার করলে মোবাইল ছিনতাই কমবে। সরকারের হারানো ৫০০ কোটি টাকার রাজস্ব ফাঁকি রোধ করা যাবে। এনইআই আর চালু হলে গ্রে হ্যান্ডসেট বন্ধ করে দেয়া হবে।

বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী, স্পকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন, এমআইওবি প্রেসিডেন্ট জাকারিয়া শাহীদ, মোবাইল অপারেটরদের সংগঠন এমটব মহাসচিব মো. জুলফিকারসহ মোবাইল অপারেটরদের প্রতিনিধি এবং বিটিআরসি’র কমিশনার ও মহাপরিচালকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে একটি উপস্থাপন করে যে ভাবে কাজ করে এনইআইআর বিটিারসি'র স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো আমিনুল হক জানান, টাওয়ারের অধীনে হ্যান্ডসেটে যুক্ত সিমগুলো হোয়াইট, ব্লাক, গ্রে ও রোমিং ক্যাটাগরিতে বিন্যস্ত হবে। এনইআই চালু হওয়ার আগের সব সেট স্বয়ংক্রিয় ভাবে সিমের বিপরীতে নিবন্ধিত হবে। এতে ক্লোন ও অবৈধ ফোনও নিবন্ধিত হয়ে যাবে। ফোন কাউকে দেয়া হলে ডিরেজস্ট্রেশন করা হবে। বিটিআরসির ওয়েব থেকে পুরো প্রক্রিয়া চলবে।

বিটিআরসি জানিয়েছে, আইএমআই বৈধতা যাচাইয়ে ১৬০০২ এবং নিবন্ধনের জন্য ১৬১৬১ এ মেসেজ পাঠাতে হবে।

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত

বুধবার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না

জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম বন্ধ ৬ দিন

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে

রাজনৈতিক স্বাধীনতা বেড়েছে বাংলাদেশে