হোম > জাতীয়

অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২, ২৪ ঘণ্টায় ৩৯২ জন গ্রেপ্তার

আতিকুর রহমান নগরী

ছবি: ডিএমপি নিউজ।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ –২’-এর আওতায় ২৪ ঘণ্টায় ৩৯২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার রাত ১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জন সক্রিয় নেতাকর্মী রয়েছেন। এছাড়া বাকি ৩৭৭ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত এবং এজাহারনামীয় আসামি।

রাজধানীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই এই কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে সন্দেহভাজন যানবাহন তল্লাশি ও জননিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর প্রবেশ ও বহির্গমনমুখী ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষ চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্ট কার্যক্রম চলাকালে ৭৬৯টি বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয়। এ সময় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী