হোম > জাতীয়

ধর্মমন্ত্রী ও এলজিআরডি প্রতিমন্ত্রীকে আস্তে কথা বলার পরামর্শ ডেপুটি স্পিকারের

সংসদ রিপোর্টার

ধর্মমন্ত্রী ও এলজিআরডি প্রতিমন্ত্রীকে আস্তে কথা বলার পরামর্শ ডেপুটি স্পিকার। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বৈঠক চলাকালে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে আস্তে আস্তে কথা বলার পরামর্শ দিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সোমবার জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বাতিল নোটিশের আলোচনার জন্য সংরক্ষিত আসনের বিএনপি দলীয় এমপি সেলিনা সুলতানাকে ফ্লোর দেন ডেপুটি স্পিকার। সেলিনা সুলতানা ধর্মের অপব্যাখ্যা নিয়ে কথা বলা শুরু করেন। তখন সংসদ কক্ষে ধর্মমন্ত্রী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সংসদ কক্ষে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। বিষয়টি ডেপুটি স্পিকার কায়সার কামালের নজরে আসলে বলেন, মাননীয় ধর্মমন্ত্রী এবং মাননীয় এলজিআরডি প্রতিমন্ত্রী দয়া করে বসে কথা বলুন। আপনাদের পেছনে একজন বক্তব্য রাখছে। আস্তে আস্তে কথা বলুন প্লিজ।

তখনও সেলিনা সুলতানা তার বক্তব্য অব্যাহত রাখলে ডেপুটি স্পিকার তাকে থামতে বলেন। তিনি বলেন, মাননীয় ধনর্মমন্ত্রী এবং এলজিআরডি প্রতিমন্ত্রী বসে আস্তে ধীরে কথা বলুন। যাতে ওনার কথা শুনতে পারি।

যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামান-রুকমিলার সম্পদের রেকর্ড পেয়েছে দুদক

পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান আব্দুল মান্নান

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল: গেজেটে যা আছে

সংসদে যে দাবি জানালেন ইলিয়াস আলীর স্ত্রী

গুম বন্ধের বিল নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিস্ফোরক অভিযোগ

প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ, আসছে নতুন নীতিমালা: স্বরাষ্ট্রমন্ত্রী

অর্থবহ কানেক্টিভিটিই এখন সরকারের প্রধান লক্ষ্য: আইসিটিমন্ত্রী

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ তিন আইন কর্মকর্তার পদত্যাগ

চিকিৎসক ও রোগীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান অগ্রাধিকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার