হোম > জাতীয়

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

মতিঝিলের ঐতিহাসিক শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম। আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী। এরমধ্য দিয়ে বহু আলোচিত শাপলা চত্বর মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় নতুন মাত্রা যুক্ত হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান পরিচালনার সময় ব্যাপক প্রাণহানি, গুম, নির্যাতন এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। আইনজীবী ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের পর লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হবে। তদন্তকারী সংস্থা প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদের আবেদনও করতে পারে।

শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিচারিক তদন্ত ও রাজনৈতিক বিতর্ক চলছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি গ্রহণের পর একে একে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি কার্যক্রম শুরু হয়েছে। লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার সেই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না: হাইকমিশনার

মুক্তিযোদ্ধাদের লাশ দাফন ও সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলায় যুবদল ও ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

ভিসা আবেদনকারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, মিথ্যা বললে আজীবন নিষেধাজ্ঞা

মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন সবার জন্য সমানভাবে প্রযোজ্য

ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন

বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার

সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়াম

সেপ্টেম্বরে হামলা-হুমকির শিকার ৭০ সংবাদকর্মী

ঢাকায় কাল শুরু হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’