হোম > জাতীয়

জুলাই সনদ নতুন বাংলাদেশ গড়ার প্রাথমিক পদক্ষেপ : আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার

রাজনৈতিক দলগুলোর সহযোগিতার মাধ্যমে জুলাই সনদ তৈরি করা হবে মন্তব্য করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জাতীয় সনদ নতুন বাংলাদেশ গড়ার প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

শনিবার বিকেলে জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার সূচনার কথা মন্তব্য করে আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদী শাসনের একটি পর্যায়ের অবসান ঘটেছে। ফ্যাসিবাদী শাসক পলায়ন করেছে। কিন্তু রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার সূচনা হচ্ছে মাত্র। জাতীয় ঐকমত্যের লক্ষ্য সেই সূচনার কাজটি দ্রুততার সঙ্গে শুরু করতে পারি।

সকলেই ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের প্রাথমিক পর্যায়ের সংগ্রামের বিজয় অর্জিত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, সেটা যেন আমরা ধরে রাখতে পারি, অগ্রসর হতে পারি। এক্ষেত্রে ভিন্নমত থাকবে। সব বিষয়ে একমত হবো না। কিন্তু কতগুলো মৌলিক বিষয়ে, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, বিশেষত গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমরা যেন এককাতারে থাকতে পারি, পরস্পরের সহযোদ্ধা হতে পারি, সেই চেষ্টা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের কাজ।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমাদের লক্ষ্য একটি বৈষম্যহীন সমাজের সংগ্রাম।একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠক উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মুহাম্মদ আইয়ুব মিয়া।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত