হোম > জাতীয়

চট্টগ্রামে এইচএসসি ও সমমানের চলমান পরীক্ষা শুরু ২৭ জুলাই

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বন্যার কারণে স্থগিত থাকা চট্টগ্রাম এলাকার চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আগামী ৮ আগস্ট অন্যান্য বোর্ডের সঙ্গে ওই এলাকায় চট্টগ্রাম বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা চলবে। এসব পরীক্ষা শেষে স্থগিত হওয়া আগের পরীক্ষাগুলোর সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এ নির্দেশনার বিষয়টি সাংবাদিকদের জানান।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহের সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, অংশীজনদের সঙ্গে আলোচনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের কারণে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের আসা-যাওয়ার অসুবিধার বিষয়টিসহ সার্বিক বিবেচনায় এইচএসসি/আলিম/এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল।

বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের প্রেক্ষিতে আগামী ২৭ জুলাই থেকে বিদ্যমান সময়সূচি অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাসমূহের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬-এর অবশিষ্ট পরীক্ষাসমূহ যথারীতি চলবে।

উল্লেখ্য, স্থগিত হওয়া পরীক্ষাসমূহের সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বোর্ড ও কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জনসমর্থন না থাকায় নাশকতা করছে আ.লীগের দোসররা: রেল প্রতিমন্ত্রী

বিপ্লবী ছাত্র পরিষদে যোগ দিলেন জুলাই যোদ্ধা শফিকুর

গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে নিয়ে যা বলল পুলিশ

বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী বিয়ে না করার শর্তে পেনশন পাবেন আজীবন

কমলাপুরে যাত্রীবাহী ট্রেনে আগুন

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

হার্টের রিংয়ে সিন্ডিকেট, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান

মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা: শিক্ষামন্ত্রী

জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী